০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
-মো. আকতার হোসেন:

বৈচিত্র্যময় শরৎ

  • প্রকাশিত ১২:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে

শরৎ কালের আবহাওয়া
সত্যি, বুঝা বড় দায়,
বৃষ্টি আর ঝলমলে রোদ
যেন চমক দিয়ে যায়।

ভোর-সকালে জেগে দেখি
অঝোরে আকাশ কাঁদে,
জলখাবারের পরে দেখি
ঝলমলে করে রোদে।

হটাৎ করে এই রদবদলে
মনে দেয় চিত্ত-হরণ দোলা,
কর্মস্থলে যেতে তৈরী হয়ে
দেখি ঘরের দরোজা খোলা।

এবার দেখি কালো মেঘ
আকাশ জুড়ে ছাওয়া,
মাথায় হাত দিয়ে ভাবি
এটা যে ছিলনাকো চাওয়া।

ঝিরঝিরিয়ে বৃষ্টি ফোঁটার
বাঁধা পেরিয়ে এগিয়ে চলি,
অনেক কাজ জমে আছে
শেষ করবো, নিজেকে বলি।

শেষ বেলাতে ফিরবো বাড়ি
দেখি শিঁদুরে আকাশ ছাওয়া,
রংমালা দেখে বিভোর হয়ে
ভাবি, এইতো পরম পাওয়া।

Tag :
জনপ্রিয়

মাদ্রাসায় পড়ুয়া শিশুকে অপহরণের পরে হত্যা, রায়ে আসামীর ফাঁসি:

-মো. আকতার হোসেন:

বৈচিত্র্যময় শরৎ

প্রকাশিত ১২:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

শরৎ কালের আবহাওয়া
সত্যি, বুঝা বড় দায়,
বৃষ্টি আর ঝলমলে রোদ
যেন চমক দিয়ে যায়।

ভোর-সকালে জেগে দেখি
অঝোরে আকাশ কাঁদে,
জলখাবারের পরে দেখি
ঝলমলে করে রোদে।

হটাৎ করে এই রদবদলে
মনে দেয় চিত্ত-হরণ দোলা,
কর্মস্থলে যেতে তৈরী হয়ে
দেখি ঘরের দরোজা খোলা।

এবার দেখি কালো মেঘ
আকাশ জুড়ে ছাওয়া,
মাথায় হাত দিয়ে ভাবি
এটা যে ছিলনাকো চাওয়া।

ঝিরঝিরিয়ে বৃষ্টি ফোঁটার
বাঁধা পেরিয়ে এগিয়ে চলি,
অনেক কাজ জমে আছে
শেষ করবো, নিজেকে বলি।

শেষ বেলাতে ফিরবো বাড়ি
দেখি শিঁদুরে আকাশ ছাওয়া,
রংমালা দেখে বিভোর হয়ে
ভাবি, এইতো পরম পাওয়া।