১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমা ঘোষ মণিকা

নিজের ঘরে নিজেই বন্দি

  • প্রকাশিত ০১:১৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে

মাথার ভেতর গুটিয়ে যায় পা,
দোর গড়ায় পৌঁছুতে পারি না।
সমুদ্র এসে শিস দিয়ে যায়, পা ভিজে না, মাথার ভেতর গুটিয়ে আছে পা।
ক্রিং ক্রিং শব্দ তুলে, ফোন বাজে রাত- দুপুরে,
হাঁটতে গেলেই মনে পড়ে,
পা কামড়েছে ডাল- কুকুরে।
মাথার ভেতর গুটিয়ে গেছে পা,
ফুল ফুটেছে কলতলাতে, তবুও তারে ছুঁতে পারি না।
বালিহাঁসের দুটি ডিম, পড়ে আছে উঠোন কোণে,
জালালী কইতর পোষ মানে না।
নিজের ঘরে নিজেই বন্দি,
মাথার ভেতর গুটিয়ে আছে পা।

Tag :
জনপ্রিয়

মাদ্রাসায় পড়ুয়া শিশুকে অপহরণের পরে হত্যা, রায়ে আসামীর ফাঁসি:

সোমা ঘোষ মণিকা

নিজের ঘরে নিজেই বন্দি

প্রকাশিত ০১:১৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫