০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে বাসের আট যাত্রীকে পুড়িয়ে মারার মামলায় সাবেক এমপির ভাতিজা গ্রেফতার

  • প্রকাশিত ০৭:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ৩৪০ বার দেখা হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা ছুড়ে আটজনকে পুড়িয়ে মারার ঘটনায় করা মামলায় সাবেক এমপি মুজিবুল হকের ভাতিজা তোফায়েল হোসেন (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার হয়। আজ বৃহস্পতিবার বিকেলে তর্থ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল্লাহ।
তোফায়েল বুসয়ারা গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। মুজিবুল হকের আত্মীয় হওয়ায় বিগত সময়ে তাঁর হয়ে চৌদ্দগ্রামের ঠিকাদারিসহ চাঁদাবাজি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ আছে তোফায়েলের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় বাসে পেট্রল বোমা ছুড়ে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, তৎকালীন আইজিপি এ কে এম শহীদুল হক, র‍্যাবের তৎকালীন ডিজি বেনজীর আহমেদ, কুমিল্লার তৎকালীন পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে। এতে অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় ১৫ নম্বর আসামি করা হয় তোফায়েল হোসেনকে। এ ছাড়া কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া আরও একটি মামলার আসামি তিনি।পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ জানান, মামলা পর থেকে তোফায়েল আত্মগোপনে চলে যান। গত বুধবার রাতে নিজ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয়

মাদ্রাসায় পড়ুয়া শিশুকে অপহরণের পরে হত্যা, রায়ে আসামীর ফাঁসি:

চৌদ্দগ্রামে বাসের আট যাত্রীকে পুড়িয়ে মারার মামলায় সাবেক এমপির ভাতিজা গ্রেফতার

প্রকাশিত ০৭:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪